সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে অগ্নিকাণ্ডের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, দিল্লিতে অবস্থিত ভারত ও ইসরায়েল ড্রোন উৎপাদন কেন্দ্রে হামলার পর বিস্ফোরণ ঘটেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১২ মার্চ ‘Akther Howladar’ নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “জরুরি সংবাদ: দিল্লীর কাছে ভা'রত‑ই-সরায়েল যৌথ ড্রো-ন উৎপাদন কেন্দ্রের উপর হা-মলা দিল্লি – প্রাথমিক সূত্রে জানা গেছে, "নক্সালি" বিদ্রোহীরা দি'ল্লীর কাছে ভা'রত ও ই-সরা"য়েলের যৌথ ড্রো'ন উৎপাদন কেন্দ্রে একটি শক্তিশালী হা'মলা চালিয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই হা-মলায় কারখানার ভিতরে একটি বড় বি-স্ফো'রণ ঘটেছে, যা তী'ব্র অ-গ্নিকা'ণ্ডের সূত্রপাত ঘটায় এবং সমগ্র সংস্থাপনা ভ'স্মী'ভূত হয়ে যায়।প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে ৫২ জন নি*হত হয়েছেন, যার মধ্যে ভা"রতীয় এবং ই-সরা'য়েলি কর্মকর্তারা রয়েছে। এখনও ঘটনার স্থল থেকে ধোঁ'য়া এবং আ*গুনের শিখা দেখা যাচ্ছে। আগুন নেভানোর ও জরুরি উদ্ধার অভিযান চলাকালীন মৃ*তের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।এই হামলা ভা'রত ও ই-সরা"য়েলের যৌথ প্রতিরক্ষা সহযোগিতার প্রকল্পের জন্য একটি বড় ধা-ক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এখনও কোনো আনুষ্ঠানিক সরকারি ঘোষণা বা দায়িত্ব নির্ধারণ করা হয়নি।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি দিল্লিতে অবস্থিত ভারত ও ইসরায়েল ড্রোন উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণের নয়। বরং এটি দিল্লির উত্তম নগরের একটি মাছের বাজারে অগ্নিকাণ্ডের দৃশ্য।
ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যম ‘Press Trust of India’ এর টুইটার একাউন্টে একটি ভিডিও পোস্ট প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৬ সালের ১২ মার্চ প্রকাশিত পোস্টের ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওটি হুবহু মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, দিল্লির উত্তম নগরের মাছ বাজারের কাছেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর কাজ চলছে। বিস্তারিত খবরের জন্য অপেক্ষা করা হচ্ছে। ভিডিওটি দেখুন--
VIDEO | Delhi: Massive fire breaks out in Uttam Nagar near Machhli Mandi. Firefighting operations underway. More details are awaited.
— Press Trust of India (@PTI_News) March 11, 2026
(Source: Third Party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/R2PyMw7iLh
আলোচ্য তথ্যের ভিত্তিতে কি ওয়ার্ড সার্চ করে “Fire at Uttam Nagar fish market spreads to slums, 300–400 homes destroyed” শিরোনামে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্যা প্রিন্ট’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৬ সালের ১২ মার্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত বুধবার গভীর রাতে দিল্লির উত্তম নগরের মাতিয়ালা গ্রামের একটি মাছ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১১টা ৫০ মিনিট নাগাদ যখন বিক্রেতারা তাদের দোকানপাট গুছিয়ে নিচ্ছিলেন, তখন আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের বেশ কয়েকটি বস্তিতে ছড়িয়ে পড়ে, যার ফলে অনেক পরিবারের ঘরবাড়ি হুমকির মুখে পড়ে।। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটি ভারত ও ইসরায়েল ড্রোন উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণের নয়। বরং এটি দিল্লির উত্তম নগরের একটি মাছের বাজারে অগ্নিকাণ্ডের ভিডিও।
সুতরাং মাছের বাজারে অগ্নিকাণ্ডের ভিডিও দিয়ে ভারত ও ইসরায়েল ড্রোন উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




