HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

চট্টগ্রামের ভিন্ন ঘটনার ভিডিওকে নড়াইলে হিন্দুবাড়িতে আগুন দেওয়ার বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, চট্টগ্রামের মিরসরাইয়ে ফ্রিজের কমপ্রেসর থেকে সূত্রপাত হওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় পাশাপাশি কয়েকটি বসতবাড়ি পুড়ে যায়।

By -  Ummay Ammara Eva |

22 Nov 2026 2:22 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, নড়াইলে বিএনপির সমর্থকরা হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘরে আগুন লাগিয়ে বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

৪ ঘন্টা আগে 'Zihad Mondol' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "নড়াইলে সংখ্যালগুদের উপর আবারও অ/গ্নি স/ন্ত্রাস বিএনপির ক্যাডারদের"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। মূলত, গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রামের মিরসরাইয়ে ফ্রিজের কমপ্রেসর থেকে সূত্রপাত হওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় পাশাপাশি কয়েকটি বসতবাড়ি পুড়ে যায়। আলোচ্য ভিডিওটি ওইসময়ে ধারণ করা হয়।

আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে গত ৬ ডিসেম্বর 'Mahbub Rahman' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "বাড়ি পুড়ে যাওয়ার পরে আসলো ফায়ার সার্ভিস,,,গাড়ি মধ্যে ও ছিলো পানি পুকুর থেকে লাইন নিয়ে পানি দিতেছে,,,"। ফেসবুক পোস্টটির কমেন্টস পর্যবেক্ষণ করে দেখা যায়, একাউন্টটির মালিক অন্যদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, ঘটনাটি চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়া নামক স্থানে ঘটেছে। এছাড়াও, একই সময়ে ওই স্থানে বাড়ি পুড়ে যাওয়ার আরো একটি ভিডিও ওই একাউন্টটি থেকে পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটি দেখুন--


Full View


এছাড়াও, একই তথ্যসহ গত ৮ ও ৯ সেপ্টেম্বর পোস্ট করা আলোচ্য ভিডিওটি দেখুন এখানে ও এখানে।

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে গত ৬ সেপ্টেম্বর দৈনিক কালের কণ্ঠের অনলাইন ভার্সনে "মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে আগুন, পুড়ে ছাই ৪ বসতঘর" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "চট্টগ্রামের মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত হয়ে চারটি বসতঘর পুড়ে গেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের সদস্যরা হলেন—মজিবুল হক (৭০), নাসির উদ্দিন (৪৫), আলা উদ্দিন (৪০) ও জয়নাল উদ্দিন (৩৫)।

স্থানীয় সূত্র জানায়, জয়নাল উদ্দিনের ঘরে থাকা একটি ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের তিনটি বসতঘরেও ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতার কারণে ঘরের মালামাল বের করার সুযোগ পাননি বাসিন্দারা।

এতে চারটি বসতঘরের মালামালই পুড়ে যায়।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই চারটি বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে স্বর্ণালংকার, পাঁচটি আলমারি, চারটি শোকেস, আটটি খাট, চার সেট সোফা, চারটি ফ্রিজ, কাপড়চোপড়সহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে।

তাঁদের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, আমবাড়িয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।"। স্ক্রিনশট দেখুন--


এছাড়াও, ডিবিসি নিউজ, চ্যানেল টোয়েন্টিফোর এবং অনলাইন পোর্টাল সময়ের আলোতে প্রচারিত প্রতিবেদন থেকেও একই খুঁজে তথ্য পাওয়া যায়।

অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। মূলত, গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রামের মিরসরাইয়ে ফ্রিজের কমপ্রেসর থেকে সূত্রপাত হওয়া অগ্নিকাণ্ডে কয়েকটি বসতবাড়ি পুড়ে যায়। বসতবাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় ওই ভিডিওটি ধারণ করা হয়।

সুতরাং চট্টগ্রামে দুর্ঘটনায় বসতবাড়ি পুড়ে যাওয়ার ভিডিও শেয়ার করে ভিডিওটি নড়াইলে সংখ্যালঘুদের বাড়ি পুড়িয়ে দেওয়ার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।।

Tags:

Related Stories